1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা: রাজশাহী বিভাগে আক্রান্ত হাজার ছাড়াল, একদিনে শনাক্ত ৮৮ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

করোনা: রাজশাহী বিভাগে আক্রান্ত হাজার ছাড়াল, একদিনে শনাক্ত ৮৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩২৫ বার

মঈন উদ্দীন: গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে ৮৮জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা বিভাগটিতে একদিনে সর্বোচ্চ। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়াল। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগে মোট আক্রান্ত ১০৫০ জন। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৯ জন। এছাড়া সুস্থ হয়েছে ২৫৩ রোগী। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮০ জন।
জানা গেছে, বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রন্ত হয়েছে বগুড়ায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে আক্রন্ত হয়েছেন ১৮৯ জন। ১৩২ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন নওগাঁ।
রাজশাহী জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। জেলার হাসপাতালে ভর্তি আছেন ২২ জন। মারা গেছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩ জন। বিভাগের ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৪৪৯ জন করোন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই জেলায় হাসপাতালে ভর্তি আছেন ৭৩ জন। আর সুস্থ হয়েছেন ৩৩ জন। এ জেলায় ১ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৫৭ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net