1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা সংক্রামন প্রতিরোধে কঠোর অবস্থানে বাগেরহাট জেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

করোনা সংক্রামন প্রতিরোধে কঠোর অবস্থানে বাগেরহাট জেলা প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৪৪ বার

নইন আবু নাঈম,বাগেরহাট ঃ
বাগেরহাটে করোনা সংক্রামন প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। সংক্রামণ ঠেকাতে নানা ধরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক জরুরী সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিতে এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা ফিরোজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, রিজিয়া পারভীন, চেম্বার অব কমার্স এÐ ইন্ডাট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, জেলা বিএমএ ও স্বাচিপ সভাপতি ডা. মোশাররফ হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেনসহ জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
উপস্থিত সকল সদস্যের মতামত নেয়ার পর জেলা প্রশাসক বলেন, কাল থেকে সামাজিক দুরত্ব না মানা ও মাস্ক ব্যাবহার না করলে আরো কঠোর ব্যবস্থা, বাজার সরিয়ে নেয়া, ব্যাটারী চালিত ইজিবাইকে বিশেষ পর্দার ব্যবস্থা, বিকাল ৪টার পরে সবাইকে ঘরে থাকা নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net