1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে নতুন করে ৫২ জনসহ মোট ৪৫৬ জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

কিশোরগঞ্জে নতুন করে ৫২ জনসহ মোট ৪৫৬ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৮৮ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলায় করোনা সংক্রমণ রুদ্রমূর্তি ধারণ করেছে। সর্বশেষ বুধবার (৩ জুন) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৬ জনে।

গত মঙ্গলবার (২ জুন) কিশোরগঞ্জ সদর, ইটনা, তাড়াইল, বাজিতপুর ও করিমগঞ্জ উপজেলা থেকে সংগৃহীত ৯১ জনের নমুনা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে। এতে ২৫ জনের পজেটিভ এবং ৬৬ জনের নেগেটিভ এসেছে।

এছাড়া গত শুক্রবার (২৯ মে) জেলায় সংগৃহীত মোট ১৩০ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। এই ১৩০ জনের নমুনার মধ্যে নতুন করে ২৭ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এদিকে নতুন করে জেলায় ২ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২০৮ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জন।

বর্তমানে জেলায় মোট ২৩৮ জন করোনা রোগী এবং ৪ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে অন্য জেলায় শনাক্তকৃত ৪ জন করোনা পজেটিভ রয়েছেন।

বুধবার (৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করোনা শনাক্ত হওয়া এই ৫২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৩ জন, করিমগঞ্জ উপজেলার ৯ জন, ভৈরব উপজেলার ৮ জন, তাড়াইল উপজেলার ৮ জন, পাকুন্দিয়া উপজেলার ৭ জন, নিকলী উপজেলার ৪ জন, কুলিয়ারচর উপজেলার ১ জন, বাজিতপুর উপজেলার ১ জন এবং ইটনা উপজেলার ১ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net