1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ের অনুষ্ঠান বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ের অনুষ্ঠান বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪১৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ সামাজিক দূরত্ব বজায় না রেখে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কিশোরগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ জুন) নতুন জেলা কারাগার সংলগ্ন কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।

কিশোরগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান ও উম্মে হাফসা নাদিয়া ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এর নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়া ছাড়াও অন্যান্য অপরাধে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে শহরের বটতলা মোড়, কাচারি বাজার, গাইটাল, সার্কিট হাউজ, নগুয়া বটতলা, নগুয়া বাসস্ট্যান্ড, হারুয়া, গাছবাজার, সতাল ও শোলাকিয়া এলাকার চেকপোস্টে অভিযান পরিচালনা করে পৌরসভার অনুমোদনবিহীন অটো, সিএনজি চালকদের শহরে প্রবেশ না করার নির্দেশনা প্রদান করা হয় এবং আইন ও স্বাস্থ্যবিধি না মানা, লাইসেন্সবিহীন মোটরবাইক চালানোর অপরাধে ১০ জনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া শহরের গৌরাঙ্গ বাজার, বড় বাজার ও রথখোলায় বন্ধের দিনে দোকান খোলা রাখা ও মাস্ক না পরে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করায় ৬ জনকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জনস্বার্থে কিশোরগঞ্জ জেলা প্রশাসন এর এই অভিযান অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net