1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীর ডা. আমানি সদর হাসপাতালের সহকারি রেজিস্টার হিসাবে নিযুক্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

খুটাখালীর ডা. আমানি সদর হাসপাতালের সহকারি রেজিস্টার হিসাবে নিযুক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৭১ বার

কক্সবাজার প্রতিনিধি:
চকরিয়া উপজেলার খুটাখালীর বাসিন্দা,স্বনামধন্য চিকিৎসক ডাক্তার আব্দুর রহিম আমানী পদোন্নতি পেয়ে জেলা সদর হাসপাতাল কক্সবাজার এ সহকারি রেজিস্ট্রার (শিশু ওয়ার্ড) হিসেবে যোগদান করেছেন।

ইতিপূর্বে তিনি মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের পিজিটি মেডিসিন এন্ড চাইল্ড হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে কর্মরত ছিলেন।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মহি উদ্দিন এর নিকট তিনি যোগদান পত্র হস্তান্তর করেন।

তিনি ঈদগাঁহর জমজম হাসপাতালের স্বত্বাধিকারী ও ম্যানেজিং ডিরেক্টর।

দীর্ঘ চাকরি জীবনে তিনি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, ঈদগাঁহ বাজারস্থ ইউনিয়ন পরিবার কল্যাণ ও স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ছাত্রজীবনে তুখোড় মেধার স্বাক্ষর বহনকারী এ কৃতী ব্যক্তিত্ব উপজেলার খুটাখালী ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সুযোগ্য সন্তান।
তার পদোন্নতিতে মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া প্রকাশ করেছেন তার শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

তিনি আশা প্রকাশ করেন, এ পদোন্নতি ভবিষ্যতে তাকে দেশ, জাতি ও মানবতার সেবায় আরো বেশি নিয়োজিত করতে অনুপ্রাণিত করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net