ঢাকা   ০৫:০৫:৪১ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

গাছ কাটাকে কেন্দ্র করে রাঙ্গাবালীতে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৩২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
দুই ভাইয়ে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে গাছ কাটাকে কেন্দ্র করে
এতে বড় ভাই ও ভাইয়ের ছেলের হাতে ছোট ভাই ও তার স্ত্রী গুরুতরে জখম হয়েছেন।

এলাকাবাসীর জানায়, চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামেন মো.ধলু গাজীর দুই ছেলে মো.দেলোয়ার ও আনোয়ারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধপূর্ণ জমিতে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে বুধবার বিকেল ৪টায় দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বড় ভাই মো. আনোয়ার তারছেলে মো.সাগর, তার স্ত্রী মোসা.কুলসুম মিলে, ছোট ভাই মো.দেলোয়ায় ও তারস্ত্রী মোসা.শিমু বেগমের ওপর হামলা চালায়। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে সংঘর্ষ। পরে স্থানীয়রা উদ্ধার করে। এতে দেলোয়ার ও তার স্ত্রী শিমু আহত হন।

চরমোন্তাজ ইউনিয়নের ৭নং ইউপি সদস্য মো.হালিম খার বলেন, তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ ছিলো এর আগে অনেব বার তাদের মধ্যে মারামারি হয়েছে এবং কোটে মামলা হয়েছে।

চরমোন্তাজ পুলিশ তদান্তকেন্দ্রের ইনর্চাজ মো.বেলাল হোসেন জানান,জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।আহত দেলোয়ায় ও তার স্ত্রীকে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি