1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে করোনায় আক্রান্ত এমপি মোস্তাফিজুর রহমান পরিবার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত 

চট্টগ্রামে করোনায় আক্রান্ত এমপি মোস্তাফিজুর রহমান পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৭৬ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম: প্রথম বারের মতো চট্টগ্রামে একজন সংসদ সদস্যের (এমপি) শরীরে কোভিড-১৯ (করোনা) সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের এমপি মো. মোস্তাফিজুর রহমান।

তিনি ছাড়াও তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক মেয়ের জামাইসহ পরিবারের সাত জন আক্রান্ত হয়েছেন করোনায়। এছাড়া এমপির এপিএস (ব্যক্তিগত একান্ত সহকারী) এবং বাসার তিনজন কাজের মেয়েরও করোনা শনাক্ত হয়েছে। সাংসদের এপিএস একেএম মোস্তাফিজুর রহমান রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

অবশ্য এমপির পরিবারের সবাই শহরের বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

এপিএস-এর সাথে কথা বলে জানা গেছে, গত ১ জুন এমপির শহরের বাসা থেকে পরিবারের মোট ১৬ জনের নমুনা নেয়া হয়েছে। ২ জুন বিআইটিআইডির নমুনা পরীক্ষার রিপোর্টে এমপিসহ মোট ১১ জনের করোনা পজেটিভ আসে। কিন্তু খুব সম্প্রতি এমপি নিজে এবং পরিবারের কোনো সদস্য বাসা থেকে তেমন বের হননি। আর সরকার ২৫ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে গাড়ির চালকদেরও ছুটি দিয়ে রেখেছেন। বাসায় মানুষের যাওয়া-আসাও সীমিত করা হয়েছে। তেমন কোনো মিটিং-সেমিনারেও যোগ দেননি তিনি। সর্বশেষ ১৪ মে জেলাপ্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের সভায় যোগ দেন। এর আগে এপ্রিলের শেষ দিকে সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আহ্বানে চট্টগ্রাম সার্কিট হাউসের একটি সভায় যোগ দিয়েছিলেন। এছাড়া নিজের এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন, তবে তা ১৪ এপ্রিলের আগ পর্যন্ত। সবমিলিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সবধরনের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেই ছিলেন তিনি। এরপরও করোনায় আক্রান্তের হিসাব মেলাতে পারছেন না তাঁরা। এদিকে, ঈদের আগে নিজের এলাকা বাঁশখালীতে গেলেও বাড়িতে লোকজনের ভিড় হওয়ার শঙ্কায় পুনরায় শহরে ফিরে আসেন এমপি মোস্তাফিজুর রহমান। শহরেই ঈদ করেছেন। তবে ঈদের সময় বাসায় বেশ কিছু সংখ্যক অতিথি এসেছিলেন। যদিও অতিথিদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখেই কথা বলেছিলেন সাংসদ।

সাংসদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঈদের পরদিন সাংসদের স্ত্রীর ছোট বোন (শালী) তাঁর ছেলেকে নিয়ে সাংসদের শহরের বাসায় আসেন। এর দুদিন আগে শালীর শরীরে জ্বর আসে বলে পরিবার সূত্রে জানা যায়। সবাই উনার মাধ্যমে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে এমপির পরিবারের সদস্যরা ধারণা করছেন। যদিও সাংসদের শালীর নমুনা পরীক্ষা করা হয়নি। পরবর্তীতে আক্রান্তদের ২য় দফায় নমুনা দেয়ার সময় উনার (সাংসদের শালীর) নমুনা দেয়ার বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানান সাংসদের এপিএস একেএম মোস্তাফিজুর রহমান রাসেল।

তিনি আরো বলেন, সিভিল সার্জন মহোদয় খোঁজ-খবর রাখছেন। পরিবারের সবাই সিভিল সার্জনের পরামর্শ মেনে চলছেন। প্রয়োজনে যাতে ব্যবহার করা যায়, বাসায় অক্সিজেন সিলিন্ডার এনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net