ঢাকা   ০৯:৫৫:৫৫ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনার পরীক্ষার সিরিয়াল নিয়ে মারামারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৪১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শামীমুর রহমান, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার স্যাম্পল দেওয়ার সিরিয়াল ধরা নিয়ে মারামারি হয়েছে। এসময় এক ব্যক্তির মাথা ফাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে আহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ সোমবার সকালে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

এই বিষয়ে প্রত্যক্ষদর্শী তিন পোল এলাকার টাওয়ার ইন এর বাসিন্দা রুনা বেগম পাঠক ডট নিউজকে বলেন, আমাদের বাসার চারজনের করোনার উপসর্গ রয়েছে। আমরা করোনা পরীক্ষার সেম্পল দিতে গেলে সেখানকার লোকজন বলে আপনারা চলে যান। বাসায় গিয়ে ঔষধ খান। এক সাপ্তাহ পরে আসেন। এসময় সকাল ৯টার দিকে সিরিয়ালে দাঁড়ানো নিয়ে মারামারি হয়। মারামারিতে একজনের মাথা ফেটে যায়।

ঐ এলাকায় দায়িত্বরত কোতোয়ালী থানার এসআই ইমরান পাঠক ডট নিউজকে বলেন, এই ধরণের কোন তথ্য আমাদের কাছে এখনো আসেনি।

জানা গেছে ,প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক লোক পরীক্ষা করতে যাওয়া ও কর্তৃপক্ষের দুর্বল স্বাস্থ্য অবকাঠামোর কারনে এই ধরণের সমস্যা হচ্ছে। এবিষয়ে জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি