1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের আওতাভুক্ত ১৩টি সড়কে চালু হল গণপরিবহন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক 

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের আওতাভুক্ত ১৩টি সড়কে চালু হল গণপরিবহন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৫৭ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘ দুই মাস বন্ধ রাখার পর চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে চালু হল গণ পরিবহণ।সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সোমবার (০১ জুন) সকালে জীবাণুনাশক ছিটিয়ে গণপরিবহণ চলাচলের কার্যক্রম উদ্বোধন করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। এসময় তিনি যাত্রীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের আওতাভুক্ত ১৩টি সড়কে বাস চলাচল শুরু হলে চালক ও যাত্রীদের সচেতনতার জন্য সংক্ষিপ্ত পথসভাও করা হয়।সভায় রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, করোনাভাইরাসকে ঠেকাতে হলে সচেতন হওয়া জরুরী।নিজে বাঁচতে হবে,অন্যদের কেউ বাচাঁতে হবে।সরকার সীমিত পরিসরে গণপরিবহন চালু করেছে ,কর্মজীবন সচল করতে।তবে নিজেকে নিরাপদ রেখে সবকিছু করতে হবে। রাউজান জলিল নগর বাস স্টেশন ঘুরে দেখা গেছে, বাস সার্ভিস গুলোতে ধারণক্ষমতার ৫০ভাগ কম যাত্রী তুলছে চালকরা।যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে ও হাতে জীবানুনাশক ছিটিয়ে বাসে ওঠানো হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সিটে বসানো হয়েছে ।সরকারী সিদ্ধান্ত মোতাবেক যাত্রীদের কাছ থেকে ৬০% ভাড়া বেশি নেওয়া হচ্ছে।চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাউজান হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ, রাউজান থানার সেকেন্ড অফিসার আমজাদ আলী চৌধুরী, মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, মনিরুল ইসলাম চৌধুরী, কাজী মো. জামাল, মো. হারুন, মো. হাসান কোম্পানী, চট্টগ্রাম-রাঙামাটি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদুল আলম, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, কানু নাথ, ফজলুল হক ফজু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net