1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে কৃষকলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি এক’শত পরিবারের মাঝে ফলজ গাছ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের

চুনারুঘাটে কৃষকলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি এক’শত পরিবারের মাঝে ফলজ গাছ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩২২ বার

এম এস জিলানী আখনজী :: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
কৃষক বাঁচাও, দেশ বাঁচাও- এই শ্লোগানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে (২১ জুন) রবিবার উপজেলা পরিষদের সভাকক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- চুনারুঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান।

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ এর পরিচালনায় উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের ও মোঃ আকছির মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন তালুকদার ও মীর জুবায়ের আলম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই। পৌর কৃষকলীগের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক রহমত তালুকদার প্রমূখ।

উপজেলা প্রাঙ্গনে কৃষকলীগের উদ্যোগে ফলজ গাছ রোপণ করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল ও অতিথিগণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষ রোপন কর্মসূচীতে উদ্বুদ্ধ হয়ে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ৩ মাস ব্যাপী কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচী উপলক্ষে ১শত পরিবারের মাঝে ফলজ গাছ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net