ঢাকা   ১১:৫২:২৬ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

চৌদ্দগ্রামে প্রথম করোনা রোগীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩৩০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি: চৌদ্দগ্রাম উপজেলায় প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে। নিহতের নাম কাজী আমির হোসেন ওরফে তনু মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার বাড়ি চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায়গ্রামে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় তথ্যটি নিশ্চিত করেছেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ইমাম হোসেন সজিব ও রামরায়গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, গত ২৮ মে কাজী আমির হোসেনের নমুনা সংগ্রহ করা হয়। ৩০ মে শনিবার সকালে তার মৃত্যু হয়। বাদ আসর নামাজে জানাযা শেষে আমির হোসেনের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আজ সোমবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। আমির হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চৌদ্দগ্রামের সর্বত্র আতঙ্ক বিরাজ করছে এখন। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি