1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ এর পদত্যাগসহ ৪ দফা দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ এর পদত্যাগসহ ৪ দফা দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৭৯ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ এর পদত্যাগসহ ৪ দফা দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম দিনাজপুর জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ এর পদত্যাগসহ ৪ দফা দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব মো: মেহেরাব আলী।

তিনি লিখিত বক্তব্যে বলেন, সরকারের জাতীয় শিক্ষানীতি-২০১০ এর উচ্চ শিক্ষা অধ্যায়-০৮,কৌশল-০৬ এ বলা হয়েছে পযার্য়ক্রমে ডিগ্রী পাশ কোর্স তুলে দিয়ে ০৪ বছর মেয়াদী ডিগ্রি অনার্স (সন্মান) কোর্স চালু করা হবে। এটা যদি সরকারের পলিসি বা শিক্ষানীতি হয় তাহলে অনার্স কোর্সের শিক্ষকদেরকে কেন জনবল কাঠামো ও এমপিও নীতিমালার বাহিরে রাখা হবে, কেন এমপিও ভুক্ত করা হবে না ? একই নিয়ম ও পদ্ধতিতে নিয়োগপা্রপ্ত ডিগি ্র(পাস) ৩য় পদের শিক্ষকগণ এমপিওভুক্ত হতে পারেন।

একই যোগ্যতায় একই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয়করণের আওতায় ৩২০ কলেজের অধিকাংশ ডিগ্রি কলেজের অনার্স কোর্সের শিক্ষকগণ আত্বীয়করণের আওতায় প্রক্রিয়াধীণ। তাহলে আমাদের অপরাধ কি? কেন আমরা এমপিওভুক্ত হতে পারবো না। একই কলেজে েেকেহ এমপিওভুক্ত,কেহ ২৮ বছর নন এমপিও,একই বিষয়ে এই দ্বৈতনীতির অবসান চাই।

উল্লেখ্য, ৪ দফা দাবীর মধ্যে রয়েছে অনার্স মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত ননএমপিও শিক্ষকদেরকে জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ তে অন্র্Íভ্থক্ত করতে হবে, ৫ হাজার জন শিক্ষকের জন্য ১৪৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্ধ দিয়ে অতিদ্রুত অনার্স মাস্টার্স শিক্ষকদেরকে অন্র্Íভুক্ত করতে হবে ও বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনার্স মাস্টার্স শিক্ষকদের মানবেতর জীবন হতে কাটিয়ে উঠতে বিশেষ প্রণোদনা ঋন ১২ শত কোটি টাকা বরাদ্ধ দিতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদকে পদত্যাগ করতে হবে ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির সদস্য মো: জাহেদুল ইসলাম জাহিদ,মো: হবিবুর রহমান,মহাদেব শমার্, নজরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net