1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে চুরির মামলায় যুব মহিলালীগ নেত্রী নাসরিন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

টঙ্গীতে চুরির মামলায় যুব মহিলালীগ নেত্রী নাসরিন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩২০ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীর আলোচিত যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিনকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে হত্যা, মাদক সেবন সহ একাধিক বিতর্কিত কান্ডে ব্যপক আলোচিত হয়েছিলেন যুব মহিলা লীগের এই নেত্রী।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহমেদ জানান, গত ০৩ মার্চ টঙ্গী পূর্ব থানায় মোটরসাইকেল চুরি ও হামলার ঘটনায় যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিন ও তার স্বামী জসিম উদ্দিন সুমনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন নাসিমা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিস্তার গেইট এলাকা থেকে নাসিমা আক্তার নাসরিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামী নাসিমার স্বামী সুমন পলাতক রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি ও হামলার মামলায় গ্রেফতার করে নাসিমা আক্তার নাসরিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net