1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-দোহার সড়কের আরাম পরিবহন বন্ধ, চরম দূর্ভোগে যাত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ঢাকা-দোহার সড়কের আরাম পরিবহন বন্ধ, চরম দূর্ভোগে যাত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৮১ বার

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-দোহার সড়কের ভাগ্যকুল আরাম পরিবহন
বন্ধ থাকার কারনে প্রতিনিয়ত চরম দূর্ভোগে পড়েতে হচ্ছে যাত্রী সাধারকে।
ঢাকা-দোহার সড়কে প্রতিদিন শত শত নারী-পুরুষ তাদের প্রয়োজনে আরাম,নগর ও
সেবা পরিবহনে যাতায়াত করে থাকে। একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, নগর ও
সেবা পরিবহন চলাচল করলেও আরাম পরিবহন বন্ধ থাকার কারনে তাদের চরম
ভোগান্তিতে পরতে হচ্ছে। খোজনিয়ে জানাযায়, আরাম পরিবহনের মালিক কতৃপক্ষ
কয়েক জন ড্রাইভারের বিরুদ্ধে থানায় অভিযোগ করার পর হতে পরিবহন বন্ধ রয়েছে।
একাধিক আরাম পরিবহন ড্রাইভার জানায়, করোনা ভাইরাস রোধে সারাদেশের ন্যায়
ঢাকা-দোহার সড়কের ভাগ্যকুল আরাম পরিবহনও বন্ধ থাকে। দীর্ঘদিন পরিবহন বন্ধ
থাকার কারনে তাদের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। গত ২ জুন সারাদেশের
ন্যায় আরাম পরিবহন কোম্পানী তাদের ৩২ টি পরিবহনের মধ্যে মাত্র ১০টি পরিবহন
চলাচল শুরু করে। পরদিন ৩ জুন মালিক কতৃপক্ষ পরিবহন বন্ধ করে দেয়। পরিবহনে ৪৫ জন
ড্রাইভার ও ৭৫ জন হেলপার রয়েছে। অথচ মালিক কতৃপক্ষ একতরফাভাবে স্বজন
প্রীতি করে মাত্র ১০ জন ড্রাউভারকে দিয়েই গাড়ি চালান শুরু করে। অন্যান্য
ড্রাইভারদের গাড়ি চালাতে দেয়া হচ্ছে না। পরিবহন চলাচলের সময় সড়কে ক্ষতি
সাধন হলে আমাদের কাছ থেকে টাকা কেটে নেয়া হয়। টাকা কেটে না নেওয়ার
জন্য আমরা মালিক কতৃপক্ষের কাছে দাবি জানিয়েছি। এছারা পরিবহনের
ফোরম্যান জামাল যখন তখন আমাদের সাথে অত্যন্ত খারপ আচরন করে। আমরা তার
অপসারন চাই। এ সকল বিষয় নিয়ে আরাম কতৃপক্ষ আমাদের কয়েক জন ড্রাইভারের
নামে থানায় অভিযোগ করেছে। অভিযোগ বিষয়ে এস আই সাদেকুরে কাছে
জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়ে ড্রাইভারদের সাথে কথা বলেছি। আশা
করছি দু’এক দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। এ বিষয়ে ভাগ্যকুল আরাম
পরিবহন কোম্পানীর ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন খানের কাছে জানতে
চাইলে, তিনি বেলেন, আমি ব্যস্ত আছি সাক্ষাতে কথা বলব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net