1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় করোনায় সাবেক ফুটবলারের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

নওগাঁয় করোনায় সাবেক ফুটবলারের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩২৮ বার

কাজী কামাল হোসেন,নওগাঁ: নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সময়ে দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন, সাবেক ফুটবলার ও কাপড় ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু (৫৮) মৃত্যু বরণ করেছেন।

সোমবার (০১ জুন) দিবাগত রাত ১২টার দিকে নওগাঁ শহরের কাপড়পট্টি এলাকায় নিজ বাসায় তিনি মারা যান।

মঙ্গলবার (০২ জুন) সকাল ১০টায় দৈনিক অধিকারকে নওগাঁ জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছেন।

মৃত নুরুল ইসলাম সততা মার্কেট এবং তরু বস্ত্রালয়ের মালিক। তরু বস্ত্রালয়ের দ্বিতীয়তলায় তিনি বসবাস করতেন।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর এ মোর্শেদ জানান, ঈদের দুইদিন আগে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। এর পর তিনি দোকান বন্ধ করে কোয়ারেন্টিনে চলে যান। ঈদের আগেই তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৩০ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এর পর থেকে তিনি বাসায় অবস্থান করে করোনার চিকিৎসা নিচ্ছিলেন।

এ নিয়ে নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজন। এদের মধ্যে নওগাঁয় আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্য রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরেকজন নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকার সুলতান পুর গ্রামের শাহাজাহান আলী মারা যান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

সর্বশেষ নিজ বাড়িতে মারা গেলেন এই সাবেক ফুটবলার ও কাপড় ব্যবসায়ী।

যদিও পুলিশের ওই সদস্য নওগাঁতে কর্মরত ছিলেন তবুও স্বাস্থ্য বিভাগের হিসেব মতে তাকে মৃতের তালিকায় রাজশাহীর সাথে যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত নওগাঁয় মোট ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন। মারা গেছেন ৩জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net