1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নদী শাসন করেই ভেড়িবাঁধের কার্যক্রমের প্রস্তাবনা প্রক্রিয়াধীন : বিগ্রেঃ মোহাম্মদ আল মাসুম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম  ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

নদী শাসন করেই ভেড়িবাঁধের কার্যক্রমের প্রস্তাবনা প্রক্রিয়াধীন : বিগ্রেঃ মোহাম্মদ আল মাসুম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ২৬৩ বার

নইন আবু নাঈম:
সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে বাগেরহাটের শরণখোলায় ৩৫/১ পোল্ডারে রিং-বাঁধ নির্মানের লক্ষ্যে সেনাবাহিনীর একটি টিম বগি ও গাবতলার ২ কিলোমিটার ভেড়িবাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৮ বিগ্রেডের ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা, বগীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
উল্লেখ্য গত ১৯মে আকস্মিক ভাঙ্গনে সহাস্রাধিক পরিবার পানি বন্ধি হয়ে পড়ে এবং ২০মে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্ফানে উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা, বগী, চালিতাবুনিয়া ও খুড়িয়াখালী এলাকায় ৩৫/১ পোল্ডারের ভেড়িবাঁধের ৮টি পয়েন্ট বিধ্বস্ত হয়ে পাঁচটি গ্রাম প্লাাবিত হওয়ায় প্রায় দুই হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়ে।
এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) সরদার মোস্তফা শাহীন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাঈদ।
বরিশাল সেনানিবাসের ২৮ ব্রিগেডের বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম বলেন, নদী শাসন করেই ভেড়িবাঁধের কার্যক্রম এবং এব্যাপারে প্রস্তাবনা প্রক্রিয়াধীন আছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন জানান, বরিশাল সেনানিবাসের ২৮ ব্রিগেডের বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সাউথখালী ইউনিয়নের গাবতলা, বগী, চালিতাবুনিয়া ও খুড়িয়াখালী এলাকা পরিদর্শণ করেছেন এবং সেনাবাহিনীর তদারকিতে আগামী ১ সপ্তাহের মধ্যে ভাঙ্গন কবলিত এলাকায় রিং-বাঁধ নির্মানের কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net