1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাংগলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর গ্রামের রাস্তার বেহালদশা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নাংগলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর গ্রামের রাস্তার বেহালদশা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৪৭ বার

সোহেল এরশাদউল্লাহ :
কুমিল্লা জেলা নাংগলকোট উপজেলার ১নং বাঙ্গড্ডা ইউনিয়নে শ্যামপুর গ্রামে রাস্তার বেহাল দশা, হাজারো মানুষের দুর্ভোগ চরমে।

উপজেলার শ্যামপুর এবং খিরনশালের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা এটি। খুব দ্রুত এ রাস্তার সংস্কার করা দরকার। অন্যথায় হাজারো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কথাগুলো জানালেন উপজেলার শ্যামপুর এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্যামপুর এবং খিরনশাল ওই এলাকার ২টি গ্রামের মানুষ রাস্তাটি ব্যবহার করে। তবে এ রাস্তাটির পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। প্রায় সব ধরনের যানবাহনই চলাচল করে। এই রাস্তাটি দিয়ে চলাচল করে শ্যামপুর এবং খিরনশাল গ্রামের প্রাথমিক স্কুলের প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী। কারণ এখানে শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এই রাস্তাতে ছাত্র- ছাত্রীদের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। আর যখন বৃষ্টি হয় তখন বিদ্যালয়টি প্রায় বন্ধ থাকে। এর প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের অবিভাবকরা বলছেন এই রাস্তাটি সংস্কার না করায় প্রতিবছরি বাচ্চাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক মাস আগে অতিবৃষ্টির কারণে রাস্তাটি বড় বড় গর্তের সৃষ্টি হয় এবং প্রচুর পরিমানে কাদা জমে । অনুপযোগী হয়ে পড়েছে সাধারণ মানুষ চলাচল। ঝুঁকি নিয়ে ভ্যান, রিকশা, ইজিবাইক চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এবং ছাত্র-ছাত্রীরাও ঠিকমতো বিদ্যালয়ে আসতে পারছেনা।

এমতাবস্থায়, এলাকাবাসীর প্রাণের দাবি রাস্তাটি যেন খুব তারাতাড়ি সংস্কার করার ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net