1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে পিতা-পুত্রসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নাঙ্গলকোটে পিতা-পুত্রসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৫৩ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা:
কুমিল্লার নাঙ্গলকোটে বাবা-ছেলেসহ ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া আবদুস ছাত্তার ভূঁইয়ার রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসলোশানে রেখে চিকিৎসা শুরু হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে শনিবার (১৩ জুন) দিবাগত রাত ২টার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হানগড়া গ্রামের আবদুস সাত্তার (৬০) রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল এর নির্দেশক্রমে স্বাস্থ্য বিভাগের টিম মৃত ব্যক্তি ও তার পরিবারের ৮ সদস্যের নমুনা সংগ্রহ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে মরদেহ দাফন করে। আবদুস সাত্তারের মৃত্যুর ১২দিন পূর্বে ১ জুন তার বড় ভাই ক্বারী আবদুর রাজ্জাক (৬৫) উপসর্গ নিয়ে মারা গেলেও পরিবারের লোকজন প্রশাসনকে না জানিয়ে স্বাভাবিক নিয়মে মরদেহ দাফন করে। ওই পরিবারের আরও দুই সদস্যের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে পৌরসভার কোদালিয়া গ্রামের বাবা-ছেলেসহ চার জন, হরিপুর তিনজন, দাউদপুর, বাতুপাড়া, রায়কোট দক্ষিণ ইউপি’র শ্রীরামপুর, রায়কোট উত্তর ইউপি’র লক্ষীপদুয়া, হেসাখাল ইউপি’র উরুকচাইল, মৌকরা ইউপি’র মাঝিপাড়ার একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব দাস দেব জানান, এ পর্যন্ত উপজেলায় ৯০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৮৩৪ জনের। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১২ জনের। সুস্থ হয়েছে ৫৬ জন।

এখনো চিকিৎসাধীন ৫৬ জন। উপজেলায় এ পর্যন্ত করোনায় মারা গিয়েছেন ৫ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net