1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে যুবলীগ-ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা ॥ শিশু’সহ আহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

নাঙ্গলকোটে যুবলীগ-ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা ॥ শিশু’সহ আহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩২৫ বার

নিজস্ব প্রতিবেদক ॥
কুমিল্লার নাঙ্গলকোটের কাজী জোড়পুকুরিয়া গ্রামে পেরিয়া ইউনিয়ন যুবলীগ নেতা পল্লী চিকিৎসক ওবায়েদুল হক তালুকদারের পরিবারের উপর প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা করার অভিযোগ উঠেছে। রবিবার সকালে সন্ত্রাসীরা ধারালো ও দেশীয় অস্ত্রসস্র দিয়ে ৪ জনকে কুপিয়ে পিটিয়ে আহত করেছে। আহতরা হলেন, যুব’লীগ নেতা ওবায়দুল হক তালুকদার (৪৫), মাওলানা নুরুল হক তালুকদার (৪০) ও তার শিশু কন্যা নিহা আক্তার (১১), গুরুতর আহত ছাত্রলীগ নেতা রবিউল হক তালুকদার মিলন (২৮)। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ ও স্থানীয় কিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাজী জোড়পুকুরিয়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে যুব’লীগ নেতা ওবায়েদুল হক তালুকদারদের গাছ জোর পূর্বক তার জেঠাত ভাই আবু সালেহ, সামছুদ্দিন, বোরহান উদ্দিন ও নুর উদ্দিন কেটে ফেলে। শনিবার বিকেলে দু’ পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গাছ কেটে ফেলা লোকদের পক্ষ নিয়ে স্থানীয় কিছু কুচুক্রি মহলের ইন্দনে রবিবার সকালে একই গ্রামের হোসেন আহম্মেদর ছেলে জহিরুল হক, শহিদ উল্লাহ, মেয়ে তাছলিমা, ছামেনা বেগম, নাতনী টুনি বেগম, হাফেজ আহম্মেদের ছেলে ইলিয়াছ হোসেন, শহিদউল্লাহর ছেলে আলা উদ্দিন’সহ ১৫-২০ জনের সন্ত্রাসী বাহীনী যুব’লীগ নেতা ওবায়েদুল হক তালুকদারদের বাড়ীর সামনে গিয়ে তাদের পরিবারের উপর অতর্কিত ভাবে হামলা করে। এ ঘটনায় যুব’লীগ নেতা ওবায়েদুল হক তালুকদার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net