1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে পুলিশ সদস্যসহ ২০ জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

বাঁশখালীতে পুলিশ সদস্যসহ ২০ জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৪১ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতাঃ বাঁশখালী উপজেলায় একদিনে ২০ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে সমবায় কর্মকর্তা, পুলিশের ৬ সদস্যসহ ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত শনিবার রাতে বিআইটিআইডি, চমেক, সিবাসু হাসপাতালে করোনা পরীক্ষায় এসব ব্যাক্তিদের পজিটিব রিপোর্ট পাওয়া যায়।

বাঁশখালীতে করোনা পরিস্থিতি দিন দিন খারাফের দিকে যাচ্ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ রবিবার (৭জুন) বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাহিদ চৌধুরী বাঁশখালীর করোনা পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘দিন দিন বাঁশখালীতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত বাঁশখালীতে ৪২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিভিন্ন ল্যাবে পাঠায়, তার মধ্যে ৬২ জনের করোনা পজিটিব আসে। একদিনেই ৬ পুলিশ সদস্যসহ আরো ১৪ জনের করোনা সনাক্ত হয়েছে।’

উপজেলার পৌরসভা ও ১৪টি ইউনিয়নে করোনা আক্রান্তদের নমুনা সংগ্রহের জন্য এমটিআই জয়নাল আবেদীন, ল্যাব টেকন্যাশিয়ান পরিতোষ বডুয়া ও এসটিআই কোর্স মামুনুর রশিদ দায়িত্ব পালন করে আসছেন। নতুন ভাবে পিএইচসিপি সদস্যরা নমুনা সংগ্রহ করবেন বলে হাসপাতাল সূত্রে জানাযায়।

করোনা আক্রান্তদের মধ্যে হতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ জন। এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গণপরিবহণ ও ব্যাবসা প্রতিষ্ঠান চালু হওয়ার পর থেকে সাধারন মানুষের মাঝে সামাজিক দূরত্ব মেনে চলার পরিবেশ দেখা যায়নি। এখন হতে যদি সামাজিক দূরত্ব মানা না হয় তবে, আগামীতে উপজেলার সর্বত্র ভয়াবহ রুপ ধারণ করবে প্রাণঘাতী করোনাভাইরাস।

সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বাঁশখালীকে রেড জোন এলাকা হিসেবে চিহ্নিত করে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে যানবাহন চলাচলের জন্য চালক মালিকদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। একইভাবে ব্যাবসায়িদেরকে নিয়ম মেনে তাদের প্রতিষ্ঠান চালু রাখার জন্য বলা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে এ,এস, আই নুরুল ইসলামসহ ৭ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তবুও পুলিশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন। তিনি সবাইকে নিরাপদে থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নাই বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net