1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগমারা (উঃ)দৌলতপুরে ইউএনও'র হস্তক্ষেপে ১৩ বছরের সাদিয়ার বাল্যবিবাহ বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

বাগমারা (উঃ)দৌলতপুরে ইউএনও’র হস্তক্ষেপে ১৩ বছরের সাদিয়ার বাল্যবিবাহ বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩২৫ বার

জামাল উদ্দিন স্বপন:
লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মেহেরকুল দৌলতপুর গ্রামের আবদুল খলিলের মেয়ে গলিয়ারা কমলপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী ছাত্রী সাদিয়া আক্তারের বয়স জন্ম নিবন্ধন অনুযায়ী ১৩ বছর।সাদিয়া নানার বাড়িতে থেকে পড়ালেখা করেন।
সাদিয়া আক্তারের আজকে বিয়ে হওয়ার কথা ছিলো,বিষয়টি লালমাই উপজেলা নির্বাহী অফিসার জনাব কে এম ইয়াসির আরাফাত বিশ্বস্ত সূত্রে জানার পর তাৎক্ষণিক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান এবং স্থানীয় মেম্বার আবদুল ওহাব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিয়ে বাড়িতে মেয়ের মা বাবাকে বিয়ের বন্ধের নির্দেশ প্রদান করেন। সাদিয়া আক্তারের পিতা আব্দুল খলিল মেয়ে সাদিয়া আক্তারের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেন।
বাল্যবিবাহ বন্ধ করায় স্থানীয় জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম কে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net