ঢাকা   ০৯:০৯:৫৬ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

বাগেরহাটে পরক্রিয়ার কারনে ইজি বাইক চালকের স্ত্রী লাপাত্তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৯৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাট শহরতলীর গোবরদিয়া এলাকায় এক ইজি বাইক চালকের স্ত্রী হাওয়া আক্তার(২৫) অবশেষে প্রতিবেশী জনৈক যুবকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।এদিকে হাওয়ার স্বামী হতভাগ্যে খলিল হাওলাদার নিজ স্ত্রীকে খুজে না পেয়ে অবশেষে বাগেরহাট মডেল থানায় একটি সাধারন ডাইরী করেছেন।ডাইরী নং ২০৪ তারিখ ০৬,০৬,২০২০।প্রাপ্ত অভিযোগে জানাগেছে,শহরতলীর গোবরদিয়া এলাকায় রাঙ্গা মিয়ার ভাড়াটিয়া ইজি বাইক চালক খলিল প্রায় এক বছর পুর্বে চিতলমারী উপজেলার কালিগজ্ঞ গ্রামের দলিল উদ্দিন মোল্লার কন্যা হাওয়া আক্তারকে বিবাহ করে।সেই থেকে গোবরদিয়ায় ভাড়া বাড়ীতে থেকে প্রতি দিন ইজি বাইক চালাতে বাহিরে যায়। এই সুযোগে তার সুন্দরী স্ত্রী প্রতিবেশী এক যুবকের সাথে সর্ম্পকে জড়িয়ে পড়ে এবং নানান অজুহাতে খলিল বাসায় না থাকার সুযোগে প্রায়ই ওই যুবক বাসায় তার যাতায়াত করতো।গত ০৪,০৬,২০ তারিখ খলিল তার গাড়ী চালানোর জন্য বাড়ীর বাহিরে গেলে তার স্ত্রী নগদ টাকা,স্বর্নালংকার সহ অন্যন্যে মালামাল নিয়ে ওই যুবকের হাত ধরে পালিয়ে গেছে বলে তিনি জানান।প্রতিবেশী বেল্লাল,সুলতানা,রোকেয়া বেগম,নাইম,আলেয়া বেগম ও বাড়ী ওয়ালা রাঙ্গা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে এপ্রতিনিধিকে জানান,হাওয়া আক্তার কখনো তার স্বামীকে মানেনা,এবং বেপরোয়া ভাবে চলাফেরা করে।এদিকে নিকট আত্বীয় সজনসহ সকল স্থানে খোজাখুজি করে স্ত্রীকে না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। খলিল নিজ স্ত্রীকে খুজতে তার শশুর বাড়ীতের গেলে তার শশুর বাড়ীর লোকজন বিষয়টি নিয়ে বাড়াবাড়ী করলে হয়রানী মুলক মামলাসহ প্রান নাশের হুমকীদেয় খলিলকে।এব্যাপারে খলিল তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
এব্যাপারে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন বলেন,খলিলের স্ত্রী হাওয়া আক্তার নিখোজ এর একটি অভিযোগ পেয়েছি।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি