ঢাকা   ০৪:২২:৪৮ এএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

বাজেটে আয়কর কাঠামোয় গরীবের তুলনায় বেশি সুবিধায় ধনীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩৯১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বাজেটে আয়কর কাঠামোয় গরীবের তুলনায় বেশি সুবিধায় ধনীরা
প্রস্তাবিত বাজেটের আয়কর কাঠামোতে গরীবের তুলনায় ধনীরা বেশি সুবিধা পেয়েছেন। মনে করছেন বিশ্লেষকরা। সর্বোচ্চ করহার ৫ শতাংশ কমালেও, এতে ধনীরা সুবিধা পাবেন বহুগুণ বেশি। বলছে, গবেষণা সংস্থা সিপিডি। তাই সর্বোচ্চ করহার আগের অবস্থানে ফিরিয়ে আনা-সহ কর নীতি সংস্কারের দাবি তাদের।

অর্থনীতির অগ্রগতির সঙ্গে সঙ্গে, কয়েক বছর ধরেই পাল্লা দিয়ে বাড়ছে, ধনী-গরিবের আয় বৈষম্য। যার রাশ টানতে প্রগতিশীল কর ব্যবস্থা চালুর পরামর্শ অর্থনীতিবিদদের দীর্ঘদিনের। কিন্তু কখনই তা কানে তোলেননি, নীতি নির্ধারকরা।

প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয় সীমা কিছুটা বাড়িয়ে, স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দেয়ার চেষ্টা থাকলেও, দিন শেষে লাভবান হয়েছে ধনীরাই। কেননা সর্বোচ্চ কর হার ৩০ শতাংশ কমিয়ে করা হয়েছে ২৫ শতাংশ।

সিপিডির এক গবেষণায় বলা হয়েছে, সর্বোচ্চ কর হার কমানোয়, বিপুল রাজস্ব হারাবে সরকার।

তাই সর্বোচ্চ কর হার আগের অবস্থানে ফিরিয়ে আনাসহ কর নীতি সংস্কারের পরামর্শ এ বিশ্লেষকের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি