1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভার্চুয়াল কোর্টে করা যাবে ‘চেক ডিজঅনার’ মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

ভার্চুয়াল কোর্টে করা যাবে ‘চেক ডিজঅনার’ মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৮৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভার্চুয়াল কোর্টের মাধ্যমে চেক ডিজঅনারের (এনআইএ্যাক্ট) মামলার নথিভুক্তি (ফাইলিং)করা যাবে। তবে, ভার্চুয়াল কোর্টে শুধু ই-মেইলের মাধ্যমে ফাইলিং করা পর্যন্তই মামলার কার্যক্রম সীমাবন্ধ থাকবে। পরবর্তীতে নিয়মিত আদালত খুললে বাদীর উপস্থিতিতে জবনবন্দি গ্রহণ করে মামলার মূল কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, দেশব্যাপী নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে এতদিন ভার্চুয়াল আদালতে শুধুমাত্র হাজতি আসামির জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। আর এখন নতুন করে চেক ডিজঅনারের (এনআইএ্যাক্ট) মামলার ফাইলিং গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হলো।

প্রসঙ্গত, চেক ডিজঅনারের ৩০ দিনের মধ্যে উকিল নোটিশ করতে হয় এবং তারপর আরও ৩০ দিনের মধ্যে আদালতে মামলা নথিভুক্ত করতে হয়। যেহেতু উকিল নোটিশ পাঠানো অনেক চেকের মামলার সময়সীমা পার হয়ে গেছে বা যাচ্ছে। তাই ভার্চুয়াল কোর্টে ওই মামলাগুলো নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে ঢাকা আইনজীবী সমিতি থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মতিক্রমে এনআইএক্ট এর ১৩৮ ধারা মামলার ক্ষেত্রে ভার্চুয়াল কোর্টে ফাইলিং গ্রহণ করা হবে। পরবর্তীতে আদালতের আদেশপ্রাপ্তি সাপেক্ষে ফৌজদারি কার্যবিধি ২০০ ধারার বাদী জবানবন্দি দিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net