1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মক্কা-মদিনার পরিচালনায় আন্তর্জাতিক কমিটি গঠনের দাবি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

মক্কা-মদিনার পরিচালনায় আন্তর্জাতিক কমিটি গঠনের দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৩১ বার

বিশেষ প্রতিবেদকঃ অঃএসঃতাঃ
ঃমক্কা-মদিনার পরিচালনায় আন্তর্জাতিক কমিটি গঠনের দাবি
মুসলিম উম্মাহর হৃদয়ে স্পন্দন পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাব্বা শরিফ এবং মদিনার মসজিদে নববির রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিশ্ব মুসলিম উম্মাহর নিয়ন্ত্রণে দেয়ার দাবিতে আন্তর্জাতিক কমিশন গঠনের আওয়াজ তুলেছে বেসরকারি সংস্থা আল-হারামাইন ওয়াচ নামের একটি সংগঠন।

আন্তর্জাতিক এ কমিশন মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। এ কমিশনে সারাবিশ্বের প্রত্যেক মুসলিম দেশের প্রতিনিধিত্ব করবে এবং পবিত্র দুই মসজিদের সার্বিক দায়িত্বপালন ও দেখাশোনা করবে।

মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের দেখাশোনা ও দায়িত্ব পালনে সৌদি সরকারের বছরের পর বছর ব্যর্থতার অভিযোগে এমন দাবি তোলা হয়েছে। এ বিষয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে আল-হারামাইন ওয়াচ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও)।

মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, ইতোমধ্যে আন্তর্জাতিক কমিশন গঠনের এ দাবিকে সমর্থন দিয়েছেন প্রায় ১০০ মুসলিম স্কলার (আলেম) ও মানবাধিকার কর্মী। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও আরব অঞ্চল এবং ইউরোপের মুসলিম দেশ ও আমেরিকার মুসলিমদের মধ্যে দুই পবিত্র নগরী ও হজের ব্যাপারে সাম্প্রতিক সময়ে সৌদি সরকারের নেয়া পদক্ষেপের ব্যাপারে সচেতনতা তৈরি করাই হলো তাদের মূল লক্ষ্য।

বেসরকারি সংস্থা আল-হারামাইন ওয়াচের দাবি, সৌদি প্রশাসন আন্তর্জাতিক আইন এবং পবিত্র মক্কা ও মদিনা নগরীতে মুসলিমদের প্রবেশের অধিকার লঙ্ঘন করছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার কিছু দেশ ও গ্রুপের মুসলমানদের হজ পালন ও দেশটি ভ্রমণের সুযোগ সীমিত করেছে। ইতিপূর্বে কাতার ও ইরানিদের হজ পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

আল-হারামাইন ওয়াচ আরও দাবি তোলে, সৌদি প্রশাসন দুই পবিত্র মসজিদের দেখাশোনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা এই দুই মসজিদকে ঘিরে সাংগঠনিক কোনো কার্যক্রমেও উন্নতি দেখাতে পারেনি। বরং স্থায়ী রাজনীতিকরণ করা হয়েছে।

পবিত্র নগরী মক্কা-মদিনার দুই পবিত্র স্থানে জেয়ারত, ওমরাহ এবং হজ পালনকে নির্বিঘ্ন, নিরাপদ করতে প্রশাসনিক দায়িত্ব পালনে বিশ্বব্যাপী মুসলিম দেশ ও ইসলামিক স্কলারদের নিয়ে আন্তর্জাতিক কমিশন গঠন করার দাবি করছে সংগঠনটি। পাশাপাশি সৌদি সরকারকেও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আবেদন জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net