1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরগঞ্জে বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতির উপর হামলা, থানায় অভিযোগ দায়ের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

মনোহরগঞ্জে বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতির উপর হামলা, থানায় অভিযোগ দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৯৩ বার

জামাল উদ্দিন স্বপন:
আজ মনোহরগঞ্জ উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ভাসমান বেড প্রকল্পের মাঠ দিবসের অনুষ্ঠান শেষ হবার পর কৃষকদের তালিকায় স্থানীয় কয়েকজনের নাম না দেওয়ায় কথাকাটাকাটির এক পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শহিদুল্লাহর ছেলে বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আবু আইউব সৈকত এর উপর স্থানীয় কিছু দুস্কৃতিকারী অতর্কিত হামলা করে। এতে সৈকত মারাত্নক আহত হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় সৈকত এর বাবা শহীদ উল্লাহ বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত সৈকত জানায়, যখন আমার বাবা শহীদ উল্লাহ ও কৃষি অফিসে কর্মরত জামানুল হকের সাথে স্থানীয় কয়েকজনের নাম না দেওয়ায় কথাকাটাকাটি হয় এবং আমার বাবার সাথে কয়েকজন খারাপ ব্যবহার করে। তখন আমি প্রতিবাদ করি। আমি বলেছি, নাম তো আগেই তালিকা হয়ে গেছে। এখন নতুন কোন নাম দেওয়া যাবে না। আপনারা এভাবে খারাপ ব্যবহার করছেন কেন। পরে আমাদের গ্রামের হৃদয়সহ কয়েকজন আমার উপর হামলা চালায় এবং আমাকে মারধর করে। উপজেলা কৃষি অফিসার সুজন চন্দ্র জানান, আমাদের অনুষ্ঠান শেষে মারামারির ঘটনা ঘটে। আমি উপজেলায় আসার পর ঘটনাস্থলে থাকা আমাদের দুইজন উপ সহকারী কৃষি কর্মকর্তার কাছে শুনেছি স্থানীয় কৃষক শহীদ উল্লাহর ছেলের উপর দুস্কৃতিকারীরা হামলা চালিয়েছে। অনুষ্ঠান চলাকালীন কারো নাম নতুন করে দেওয়া যায় না। নামের তালিকা আগে করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net