1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদের ঢাকা মেডিকেলে মৃত্যু, করোনা রিপোর্ট পজিটিভ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদের ঢাকা মেডিকেলে মৃত্যু, করোনা রিপোর্ট পজিটিভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩১৫ বার

মোঃ সাইফুল্লাহ; মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক নায়েমের সাবেক মহাপরিচালক, বরিশাট হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসার ডঃ এম এ জলিল করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যু বরন করেছেন- ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ১ স্ত্রী ৪ কন্যা ৩ ভাই, ২ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর ছোট ইন্জিনিয়ার ফজেল হোসেন জানান -ঢাকার ধানমন্ডিতে বসবাসরত আমার বড় ভাই প্রফেসার ডঃ এম এ জলিল গত ১ জুন সোমবার হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়, কর্তব্য চিকিৎসক মিনিস্ট্রোক হয়েছে বলে জানান, চিকিৎসা চলাকালীন আজ ৯ জুন সকালে ভাইয়ের স্বাস্থ্যের অবনতি হলে সকাল ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেলে ইন্তেকাল করেন। তিনি আরো জানান গতকাল তাঁর শরীর থেকে নমূনা সংগ্রহ করা হয়েছিলো এবং আজই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তার লাশ ঢাকা থেকে নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুরের বরিশাটে মা- বাবার কবরের পাশে দাফন করা হবে। ক্ষণজন্মা এই পুরুষ ১৯৩৪ সালে মাগুরা জেলা শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে জন্ম গ্রহন করেন, তিনি১৯৮০ সালে অর্থনীতি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net