1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় এবার সদ্য করোনায় আক্রান্ত পুলিশের শিশুপুত্রসহ ৫ জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

মাগুরায় এবার সদ্য করোনায় আক্রান্ত পুলিশের শিশুপুত্রসহ ৫ জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৪৫ বার

মোঃসাইফুল্লাহ ; মাগুরায় আজ বৃহস্পতিবার নতুন করে সদ্য করোনায় আক্রান্ত এসপি অফিসে চাকুরীরত পুলিশ সদস্যের শিশুপুত্রসহ ৫ জন করোনা রুগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মাগুরা সদর উপজেলায় ৪জন এবং শ্রীপুর উপজেলায় ১ জন ।

মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডাঃ আরিফুর রহমান আজ ৪ জুন২০২০ বৃহস্পতিবার সকালে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন , মাগুরায় গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ এসেছে ৫ জনের। তাদের মধ্যে ৪ জন মাগুরা সদর উপজেলার এবং অন্য একজন শ্রীপুর উপজেলার । এদের মধ্যে ইতিপূর্বে করোনায় আক্রান্ত এসপি অফিসের সুফিয়ানের শিশু পুত্র সেজাদ(৫)। অন্যরা হলো মাগুরা শহরের ভায়না এলাকার বাসিন্দা ব্যবসায়ী নাহিদ খন্দকার(৩২),শহরের পশুহাসপাতাল পাড়ার বাসিন্দা ব্যবসায়ী কানু দাস(৩২), সদরের কুল্লিয়ার সদ্য ঢাকা ফেরত ব্যবসায়ী আল আমিন(৩০), ও শ্রীপুর উপজেলার মালাইনগর,দ্বারিয়াপুর এলাকার প্রাইভেট কোম্পানিতে চাকুরিরত ওসমান আলী(২৮)। এদেরকে নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে রাখা হয়েছে, এবং সবার বাড়িই লকডাউন করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে মাগুরায় ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। তাদের মধ্যে ১৯জনকে সুস্থ ঘোষনা করেছে মাগুরা স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হোম আইসোলেশনে রাখা হয়েছে ৯ জনকে।
বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১জন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার্ড করা হয়েছে, এবং আজ তার শিশু পুত্রের ও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, এ ব্যপারে পুলিশ সদস্য সুফিয়ানের স্ত্রী নুসরাত জাহান উর্মি জানিয়েছেন উনি ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বর্তমানে অনেক সে অনেক ভালো। আর আমার একমাত্র পুত্র সেজাদ(৫) সে বাসাতেই সুস্থ্য আছে । এখন পর্যন্ত জেলায় আজকের৫ জনসহ মোট করোনা পজিটিভ রোগী দাড়ালো ৩৪ জনে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net