1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনা পরিস্থিতিতে ইউএনওর ব্যতিক্রমধর্মী উদ্যোগ “ মাস্ক নাই, সেবা নাই ” মাস্ক নাই, বিক্রিও নাই ” - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মাগুরায় করোনা পরিস্থিতিতে ইউএনওর ব্যতিক্রমধর্মী উদ্যোগ “ মাস্ক নাই, সেবা নাই ” মাস্ক নাই, বিক্রিও নাই ”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৮৫ বার

মোঃ সাইফুল্লাহ; “ মাস্ক নাই,সেবা নাই , মাস্ক নাই, বিক্রিও নাই ” এ শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছেন ।
এ উদ্যোগকে বাস্তবায়ন করতে তিনি উপজেলার পরিষদের চেয়ারম্যান, সকল কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উপজেলা পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত মাইকে ব্যাপক প্রচার-প্রচারণা ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণের কাজ শুরু করেছেন। ১৯ জুন শুক্রবার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর তাঁর অফিস কক্ষে উপজেলার ৮ ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের হাতে “ মাস্ক নাই,সেবা নাই , মাস্ক নাই, বিক্রিও নেই ” শ্লোগান সম্বলিত লিফলেটগুলি তুলে দেন।
লিফলেট বিতরণ শেষে মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলা নির্বাহী অফিসার স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে উপজেলা সদরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য ও লিফলেট বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন ও শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর তার বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই । কিছু কিছু মানুষের মাস্ক ব্যবহারে যথেষ্ট অনীহা রয়েছে। যে কারনে মাস্ক ব্যবহার,সামাজিক দূরত্ব বজায় রাখা ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়াকে সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে । আর এজন্যই মানুষকে মাস্ক ব্যবহারে আরো সচেতন করতে উপজেলা প্রশাসন “ মাস্ক নাই,সেবা নাই , মাস্ক নাই, বিক্রিও নাই ” কর্মসূচি হাতে নিয়েছে । এ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে মাস্ক ব্যবহার না করলে তাকে কোন সেবাও দেওয়া যাবেনা আবার তার কাছে কোন পণ্য সামগ্রী ও বিক্রি করা যাবে না । তাই জনগণকে সচেতন করতে “ মাস্ক নাই,সেবা নাই , মাস্ক নাই, বিক্রিও নাই ” লিফলেট প্রতিটি সরকারি দপ্তর,ব্যবসা প্রতিষ্ঠান,যানবাহনসহ বিভিন্ন দর্শনীয় স্থানে টাঙিয়ে রাখার বিষয়টি নিশ্চিত হয়েছে । তবে কেউ এ বিষয়টির ব্যত্যয় ঘটালে মোবাইল কোর্টের মাধ্যমে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net