1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পুলিশ সুপারের পুত্রসহ আরো ৫ জনের করোনা পজিটিভ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মাগুরায় পুলিশ সুপারের পুত্রসহ আরো ৫ জনের করোনা পজিটিভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ২৮৬ বার

মোঃসাইফুল্লাহ/ মাগুরায় পুলিশ সুপারের পুত্রসহ গত২৪ ঘন্টায় সর্বোচ্চ৫ জন করোনা রুগী শনাক্তের খবর পাওয়া গেছে। যার মধ্যে মহম্মদপুরে ৩ জন ও মাগুরা সদরে ২ জন বলে জানা গেছে, এ নিয়ে মাগুরা জেলায় মোট২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ১১ শ্রীপুরে ৬ শালিখায় ৫ ও মহম্মদপুরে ৪ জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে১৯ জন। তবে সদ্য করোনা শনাক্ত পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ সদস্য সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আজ ১ জুন২০২০ সোমবার সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডাঃ আরিফুর রহমান জানিয়েছেন – আমরা গত ২৮ মে ৩১ জনের নমূনা খুলনাতে প্রেরণ করি, আজ২৯ জনের রিপোর্ট এসেছে, এর মধ্যে ৫ মাগুরা পুলিশ সুপারের পুত্র খান মুহাম্মাদ রায়হান (১৬) সহ মাগুরা সদর ও মহম্মদপুরে আজ সর্বোচ্চ ৫ জনের করোনা পজিটিভ এসেছে। বাকিরা হলো; মাগুরা সদরের আঠারোখাদা ইউনিয়নের মালন্দ গ্রামের কুমারেশ (৫৩) মহম্মদপুর উপজেলার বালিদিয়া সৈয়দ পাড়ার সৈয়দ মাহাবুব রশিদ (৪৮) দীঘার তকিবুর রহমান এবং একই উপজেলার বিনোদনপুরের কবির হোসেন( ৪২)। বর্তমানে তাঁরা সবাই হোম আইসোলেশনে আছে বলে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net