1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়ি উপজেলার শীর্ষে বড়ডলু উচ্চ বিদ্যালয় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

মানিকছড়ি উপজেলার শীর্ষে বড়ডলু উচ্চ বিদ্যালয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৬৩ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ- ২০২০ সালের এসএসসি পরিক্ষার ফলাফলে গত কয়েক বছর ধরে ১ম স্থান অর্জনকারী রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়কে পেছনে ফেলে উপজেলার শীর্ষস্থান দখল করে নিয়েছেন মানিকছড়ি উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বড়ডলু উচ্চ বিদ্যালয়। এমন ভালো ফলাফলে সুনাম কুড়িয়েছেন বড়ডলু উচ্চ বিদ্যালয়।
রোববার (৩১মে) সারাদেশে এসএসসি ও সমমানের পরিক্ষার ফল প্রকাশিত হয়। উক্ত পরিক্ষায় বড়ডলু উচ্চ বিদ্যালয়ের ৮ জন বিজ্ঞান বিভাগে, ৩৮ জন মানবিক বিভাগে ও বাণিজ্য বিভাগে ১৯ জনসহ সর্বমোট ৬৫জন ছাত্র-ছাত্রী পরিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে বিজ্ঞান বিভাগে ৮ জনে ৮জন, মানবিক বিভাগে ৩৮ জনে ৩১ ও বাণিজ্য বিভাগে ১৯ জনে ১৭ জন পাশ করে। ৫৬জন কৃতকার্যের পাশাপাশি ৯ জন অকৃতকার্য হয়। শতকরা পাশের হার ৮৬.১৫ শতাংশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ জানান, সকল শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এসএসসি পরিক্ষায় আমাদের বিদ্যালয় উপজেলার শীর্ষস্থান দখল করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, বড়ডলু উচ্চ বিদ্যালয়টি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সাল থেকে বিদ্যালয়ের নামে শিক্ষার্থীরা পরিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এটি বিদ্যালয়ের নামে তৃতীয় পরিক্ষা ফলাফল প্রকাশিত হলো। এছাড়াও ২০১৯ সালে জুনিয়র পর্যায়ে এমপিও লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সফলতার সাথেই এসএসসি পরিক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে বিদ্যালয়টি। এছাড়াও সবমহলের সুনাম কুড়িয়েছেন বিদ্যালয়টি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net