1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেরিন ড্রাইভে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেরিন ড্রাইভে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২১২ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র্যাব-১৫ এর সদস্যরা একটি অভিযান পরিচালনা করে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০হাজার ইয়াবা।

২১জুন (রবিবার) সন্ধ্যা সোয়া ৬টার দিকে র্যাব-১৫ এর একটি দল মাদক পাচারের গোপন সংবাদের তথ্য অনুযায়ী রামু পেচাঁর দ্বীপ করাচি পাড়া মারমেইড মায়ের বাড়ির সামনে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত বেশ কয়েকজন অপরাধী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে উখিয়া বালুখালী ২নং ক্যাম্পের ব্লক-জি-১৫ এর বাসিন্দা হারুন অর রশিদের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ রফিক (২৭) এবং বালুখালী-১ পিপি জুন, ক্যাম্প-ডি-১২ এর বাসিন্দা মৃত আব্দুল হাকিমের পুত্র মোঃ হাবিবুল্লাহ (৫৮) কে আটক করতে সক্ষম হয়।

এরপর আটক দুই আসামীর দেহ তল্লাশী করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটক দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরে করার পর উদ্ধারকৃত ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net