1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ১'শটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার ও আম দিলেন এমপি ফজলে করিম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাউজানে ১’শটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার ও আম দিলেন এমপি ফজলে করিম চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৫৪ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।বর্তমানে এই উপজেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে দেড়শত জনে। করোনায় আক্রান্ত ও উপস্বর্গ নিয়ে মারা গেছে বেশ কয়েকজন।তবে বেশিরভাগ মারা যাচ্ছে শ্বাসকষ্টে।যারা শ্বাসকষ্টে ভুগচ্ছে তাদের দিতে হয় অক্সিজেন।এ অক্সিজেনের অভাবে মৃত্যুর মিছিলে প্রতিদিন শামিল হচ্ছে ধনী-গবীর সাবাই।শ্বাস কষ্টে আক্রান্ত রোগীদের দ্রুত অক্সিজেন সহায়তা দিতে কেনা হয়েছে এক শত গ্যাস সিলিন্ডার রাউজানে। এই গ্যাস সিলিন্ডার গুলো দিলেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।২২জুন সোমবার দুপুরে রাউজান উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এসব অক্সিজেন সিলিন্ডার ১৪টি ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র ও পৌর সদর সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে বিতরণ করা হয়।একই সাথে রাউজানের সর্বসাধারণের জন্য জনপ্রতিনিধির মাধ্যমে ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে ৭ মেট্রিকটন ফর্মালিন মুক্ত আমও দেয়া হয়।রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সেহাগের সভাপতিত্বে টেলিকমিউনিকেশনের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরুল আলম দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরী,পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন, শওকত হাসান, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, চেয়ারম্যান তছলিম উদ্দিন,প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,ডাবুয়া ইউনিয়নের মেম্বার মিঠু শীল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net