1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে স্কুলছাত্রী নিখোঁজ, অভিযোগের তীর উত্ত্যক্তকারী বখাটের দিকে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

রাজশাহীতে স্কুলছাত্রী নিখোঁজ, অভিযোগের তীর উত্ত্যক্তকারী বখাটের দিকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৪৪ বার

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী নগরীর ডাবতলা এলাকা থেকে লক্ষীপুর গার্লস স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সাদিয়া ফেরদৌস বুশরা (১৪) নামের ওই স্কুলছাত্রীটি গত শনিবার থেকে হঠাৎ নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা জানান, শনিবার সন্ধ্যা ছয়টার দিক মেয়েটি বাড়ির নিচে নামে। এই সময় বাড়িতে তার ছোট বোন ছাড়া আর কেউ ছিল না। এরপর থেকে মেয়েটি নিখোঁজ হয়ে আছে। আজ রবিবার পর্যন্ত বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তাদের দাবি স্থানীয় কয়েকজন যুবক ওই মেয়েটিকে বেশকিছুদিন ধরেই নানাভাবে উত্ত্যক্ত করত। এরই মধ্যে গত শনিবার থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ বুসরার পরিবারের পক্ষ থেকে নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয়নি। ফলে মেয়েটিকেও উদ্ধার করা যায়নি। এমনকি পরিবারের লোকজনও মেয়েটির কোনো সন্ধান পায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net