1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে প্রত্যন্ত এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

রামগড়ে প্রত্যন্ত এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩১৮ বার

মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
ঈদ পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি জোন।

২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র নির্দেশে বুধবার সকালে রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকা নুরপুর ও তৈচাকমার কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন জোন অধিনায়ক লে: কর্ণেল কাজী মোহাম্মদ কাউসার জাহান।

এসময় করোনা মহামারিতে পাহাড়ের হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি আরো জানান, দেশে করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে আসছে।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবান’সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ পরবর্তী খাদ্য সহায়তা পেয়ে খুশি দূর্গম এলাকার বাসিন্দারা।

এর আগে জোন কমান্ডার সাপ্তাহিক হাট রামগড় বাজার পরিদর্শন করেন। এসময়ে তিনি সামাজিক দুরত্ব নিশ্চিত করা ও মাস্ক ব্যবহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, গুইমারা সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির, রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা, লেফটেন্যান্ট রাইয়ান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net