1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে ১৪৪ধারা অমান্য জবর দখল ও অবৈধ্যভাবে নির্মাণ কাজ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

লাকসামে ১৪৪ধারা অমান্য জবর দখল ও অবৈধ্যভাবে নির্মাণ কাজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৮০ বার

স্টাফ রিপোর্টার:
পৈত্রিক সম্পত্তির ন্যায্য হিস্যা পেতে সামাজিক ধ্যান দরবার কাজে আসেনি। বাধ্য হয়ে আদালতে মামলা করে লাকসাম পৌরসভার বাতাখালীর বাসিন্দা অসহায় আলী নেওয়াজ।।আদলতের নির্দেশ মোতাবেক উক্ত সম্পত্তিতে স্থিতিবস্থা বজায় থাকার কথা। কিন্তু চতুর ভাইপো জহিরুল হক বাবুর্চি পুলিশের সাথে কানামাছি খেলে ইতিমধ্যেই আদালতের রায়কে অবজ্ঞা করে নির্মাণ কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে।
লাকসাম পৌর এলাকার বাতাখালী পূর্বপাড়ায় মৃত আব্দুল মজিদের ৫ ছেলের বিরুদ্ধে নিজের পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ ও আদালতের কঠোন নির্দেশনা কামনা করেছেন আলী নেওয়াজ।
তিনি অভিযোগ বলেন, আব্দুল মজিদ তার আপন ভাই। পৈত্রিক সূত্রে তারা ৬ ভাই-বোন ১৮ শতক জায়গার মালিক হন। তম্মধ্যে তার ভাই আব্দুল মজিদ ৪ শতক এবং অপর ৫ ভাই-বোন বাকি ১৪ শতক জায়গার মালিক। আব্দুল মজিদ মারা যাওয়ার পর তার ছেলে জহুরুল হক, হাবিবুল হক, আনোয়ারুল হক, মাছুদ ও সালেহ আহম্মদ পুরো ১৮ শতক সম্পত্তি অবৈধ ভাবে তাদের দখলে নিয়ে যায়। এ বিষয়ে ৫ ভাই-বোনের পক্ষে আলী নোয়াজ বাদি হয়ে গত ২৭ জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় অভিযোগ দায়ের করেন। আদালত লাকসাম থানা পুলিশকে সরেজমিনে তদন্তপূর্বক দখল-বেদখল নির্ণয় করে প্রতিবেদন দিতে এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন। আদালতের রায় উপেক্ষা করেই আলী নোয়াজের ভাতিজারা ওই জায়গায় ভবন নির্মাণ করে চলেছেন। এ বিষয়ে তিনি লাকসাম থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত জহুরুল হক বলেন, ‘এ বিষয়ে আমরা বিএস খতিয়ান সংশোধনী আইনে মামলা করেছি’।কিন্তু বিল্ডিংয়ের কাজ কিভাবে সম্পন্ন হল এই প্রশ্নের সঠিক উত্তর তিনি দিতে পারেননি। লাকসাম থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বেশ কয়েকবার ওই জায়গা পরিদর্শন করেছি। নির্মাণাধীন ভবনে কাউকে পাইনি। আদালতের রায় উপেক্ষা করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net