ঢাকা   ০৬:৫১:৩৯ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

লালমনিরহাটে আইনজীবির বাড়ীতে হামলা আহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৬৫১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট : ২২ জুন
লালমনিরহাটে জমি-জমার জের ধরে আইনজীবির বাড়ীতে সন্ত্রাসী হামলা মহিলা আইনজীবিসহ আহত ২ জন থানায় অভিযোগ। জানাগেছে, লালমনিরহাট পৌরসভার নর্থবেঙ্গলমোড় এলাকার বাসিন্দা ও লালমনিরহাট জর্জ কোর্টের আইনজীবি মোছাঃ সুমি খাতুন ও তার স্বামী মোঃ মতিউর রহমানের বাড়ীতে জমি-জমার জের ধরে একই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মাহফুজার রহমান তার স্ত্রী মোছাঃ মুক্তা বেগম, মৃত মফিজুলের ছেলে মোঃ আহেদুল ইসলামের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ীর গেট ভেঙ্গে বাড়ীতে হামলা চালিয়ে আইনজীবী সুমি খাতুন ও তার স্বামী মতিউর রহমানকে বেধুম-মারপিট করে এবং বাড়ীতে ভাংচুর চালার্য়। তাদের মারপিটে গুরুতর আহত স্বামী-স্ত্রীকে এলাকাবাসী উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। লালমনিরহাট সদর হাসপাতালের বেড নং ৫৬। বাড়ীতে হামলার ঘটনায় মাহফুজার রহমান সহ ৫ জনকে অভিযুক্ত করে লালমনিরহাট সদর থানায় আহত ওই আইনজীবি বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। সোমবার সদর থানায় যোগাযোগ করা হলে পুলিশ অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি