ইব্রাহিম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি :
টানা বৃষ্টি ও উজানের ঢলে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে উঠতি ফসল ভূট্টা, কলা বাগানসহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে হালকা নদী ভাঙ্গণও।
এদিকে মোগলহাট ইউনিয়নের চর খারুয়া বন্যা আশ্রয়ণ কেন্দ্রটি ঝুকিপূর্ণ মধ্যে রয়েছে।
চর খারুয়া এলাকাবাসী বলেন, আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, এখানে একটা স্কুল আছে, এটাই আমাদের শেষ সম্বল, এটি নদীতে বিলীন হয়ে গেলে আমাদের সন্তানদের লেখাপড়ার অনেক কষ্ট হবে। এটাকে রক্ষা করতে সহযোগিতা করুন । পানি উন্নয়ন বোড বলছেন, দ্রুত পদক্ষেপ নেয়া হবে।