ঢাকা   ০৩:৩৯:৪৭ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

লাশ দাফন ও সৎকার সেবীদের উপহার সামগ্রী দিলো মানবিক সংগঠন মুসাফির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এম এইচ সোহেলঃ করোনায় আক্রান্ত হয়ে নিহত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকার কাজে নিয়োজিত ২০ জন স্বেচ্ছাসেবীদের হাতে উপহার সামগ্রী তুলে দিলো আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির।

শনিবার দুপুরে চেরাগী মোড়ে মানবতাবাদী স্বেচ্ছাসেবী প্রকৌশলী জ্যোর্তিময় ধরের আথিক সহায়তায়
‘এস আই পি এফ মুর্দাসেবা প্রকল্প’ এবং ‘করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ’ নামে দুটি সংগঠনের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন বীরমুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ।

এসময় উপস্থিত ছিলেন মুসাফির’র আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, স্বেচ্ছাসেবী প্রকৌশলী জ্যোর্তিময় ধর, সাংবাদিক প্রীতম দাশ, কমল দাশ, পার্থ প্রতীম বিশ্বাস, উজ্বল দত্ত, ব্যাংক কর্মকর্তা রাহুল দও, এছাড়া দুই সংগঠনের পক্ষ থেকে উপস্হিত ছিলেন, এস আই পি এফ মুর্দাসেবা প্রকল্প’ আহ্বায়ক মো. জয়নাল, চট্টগ্রাম মৃতদেহ সৎকার স্বেচ্চাসেবক সংঘের উপদেষ্টা ডাক্তার যীশু দেব, সংঘের আহবায়ক সুমন পাল, সমন্বয়ক রতন দাশ প্রমুখ।

এসময় উপস্থিত ব্যক্তিরা বলেন, করোনায় আক্রান্ত হয়ে নিহত ব্যক্তিদের লাশ দাফন কিংবা সৎকার কাজে নিবেদিত স্বেচ্ছাসেবীদের পরিবারের কথা চিন্তা করে মানবিক সংগঠন মুসাফির যে উদ্যেগ গ্রহন করেছে তার জন্য তাদের ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই মানবপ্রেমী জ্যোর্তিময় ধরকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি