1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় কলেজ ছাত্রের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শরণখোলায় কলেজ ছাত্রের আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৫৬ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় হাফিজুর রহমান (১৭) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২১জুন শনিবার রাত ৯টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। হাফিজুর ছৈলাবুনিয়া গ্রামের ছত্তার তালুকদারের ছেলে ও ডক্টর মাসুম বিল্লাহ কারিগরি কলেজের ১ম বর্ষের ছাত্র।
হাফিজুরের পরিবার ও প্রতিবেশীদের সুত্রে জানা গেছে,
হাফিজুরের মায়ের মৃত্যুর পর রান্না সহ গৃহস্থলি সকল কাজকর্ম করত। প্রতিদিনের মতো শনিবারও হাফিজুর বিকাল থেকে গরু-ছাগল, হাস-মুরগির খাবার দেয়াসহ পারিবারিক কাজ করছিল। এরপর সন্ধ্যার পর থেকে তার কোন সাড়া-শব্দ পায়নি প্রতিবেশীরা।
রাত ৯টার দিকে হাফিজুরের পিতা ছত্তার তালুকদার বাড়িতে এসে ছেলেকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ছেলেকে ঝুলতে দেখেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, ধারনা করা হচ্ছে মায়ের মৃত্যুর পর থেকে প্রতিনিয়ত পারিবারিক কাজ করতে গিয়ে একাকীত্ব জীবন যাপন করতে গিয়ে তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্থানীয় ভাবে দাফন দেয়া হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net