https://www.dailyshamolbangla.com/
নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষরা শত্রæতা মেটাতে এক গৃহস্থের বাড়িতে ঢুকে বিভিন্ন প্রজাতির ২০-২৫টি ফলের গাছ কেটে ফেলেছে। এসময় বাধা দিতে গেলে তাদের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী ইউনুচ জমাদ্দার জানান, বাড়ির সীমানায় থাকা গাছের ডালপালা প্রতিবেশী দেলোয়ার জমাদ্দারের বাড়িতে ঝুলে পড়ায় এনিয়ে দুই পক্ষের মধ্যে দ্ব›দ্ব সৃষ্টি হয়। ঘটনার দিন দুপুর ১২টার দিকে দেলোয়ারের ছেলে ওলিয়ার জমাদ্দার ওই বাড়িতে ঢুকে গাছপালা কুপিয়ে কাটা শুরু করে। এসময় বাধা দিতে গেলে স্ত্রী এলাচি বেগম (৬০) ও ছেলে ফেরদৌস (১৫) তাদের হামলায় আহত হয় বলে জানান ইউনুচ।
প্রতিপক্ষের দেলোয়ার জমাদ্দার জানায়, প্রতিপক্ষের ইউনুচ জমাদ্দার তার ৩টি বাঁশ কেটে ফেলায় অলিয়ার ক্ষিপ্ত হয়ে কয়টি গাছ কুপিয়েছে মাত্র।
শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।