1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরের কুকুটিয়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

শ্রীনগরের কুকুটিয়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩১৩ বার

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ সংবাদদাতা: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাইলভোগে
করোনা উপসর্গ নিয়ে মো. এমারত হোসেন (৪৬) নামে এক ব্যক্তি মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার
সকাল ৮ টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে বিকালের
দিকে মৃত ব্যক্তিকে দাফন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫/৬ দিন যাবত পাইলভোগ প্রামের
সোবাহান শেখের পুত্র এমারত জ্বর, সর্দি ও কাসিতে ভোগছিলেন। তাদের ধারনা সে করোনা
উপসর্গ নিয়ে মারা গেছেন। এই কারণে ভয়ে তার দাফন কাফনের জন্য কেউ এগিয়ে আসেননি।
পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে শ্রীনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের একটি
টিম গিয়ে মৃত ব্যক্তির দাফন কাফনের কাজ সম্পর্ণ করেন। মৃত এমারত হোসেন দর্জির কাজ
করতেন। সে ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের দাফন কাফন টিমের প্রধান মাওলানা মুফতি মো. শাহাদাত
হোসাইন বলেন, ইউএনও স্যারের নির্দেশে তারা স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় পাইভোগ নওপাড়া
কবরস্থানে মৃত ব্যক্তির দাফনের কাজ সর্ম্পণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
সৈয়দ রেজাউল ইসলামের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে
মৃত ব্যক্তির পরিবারের সবাইকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, খবর পেয়ে সংশ্লিষ্ট
কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে। উপজেলার ইসলামিক ফাউন্ডেশন
টিমকে স্বাস্থ্য বিধি মেনে যথাযথ মর্জাদায় মৃত ব্যক্তির দাফন কাজ সম্পর্ণ করতে নির্দেশ
দেওয়া হয়। এছাড়াও মৃত ব্যক্তির পরিবারের কারও মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে দ্রæত নমুনা
পরীক্ষা করার জন্য বলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net