ঢাকা   ০৪:১৬:১৪ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

সংক্রমণ থেকে বাঁচাতে করোনা শু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৬৩০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
করোনা থেকে নিরাপদ থাকতে কমপক্ষে এক মিটার দূরত্ব রাখার কথা বলা হয়েছে। তবে বাস্তবতা কঠিন। এত মানুষের শহরে গণপরিবহন ব্যবহার করতে হলে কোনোভাবেই এই দূরত্ব মেনে পথ-চলা সম্ভব হচ্ছে না।

তাহলে উপায়? নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিয়েছি। যেমন বার বার হাত ধোয়া, মাস্ক ও গ্লাভস ব্যববহার। এই তালিকায় যোগ করতে পারেন নতুন পণ্য ‘সোশ্যাল ডিসটেন্সিং শু’।

সামাজিক দূরত্ব বজায় রাখতে রোমানিয়ার গ্রেগর লুপ নামের একজন কারিগর প্রায় আড়াই ফুট (২৯.৫৩ ইঞ্চি) লম্বা এই জুতা তৈরি করেছেন।

দেখতে অদ্ভূত হলেও সেখানে এই জুতার বেশ চাহিদা তৈরি হয়েছে। বিশেষ এই ৭৫ নম্বর সাইজের জুতার নাম দেওয়া হয়েছে ‘সোশ্যাল ডিসটেন্সিং শু’।

আমাদের দেশেও পথে-ঘাটে বেরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে একেবারে মোক্ষম দাওয়াই হতে পারে এই লম্বা জুতা।

দীঘর্ ৩৯ বছর ধরে চামড়া দিয়ে জুতা তৈরি করছেন লুপ। আর মহামারি করোনা মোকাবিলায়ও তিনি বেছে নিয়েছেন উন্নতমানের চামড়া। জুতার মান ও সাইজ অনুযায়ী দামটাও জেনে নিন, ১১৫ ডলার বা বাংলাদেশি প্রায় নয় হাজার টাকায় বিক্রি হচ্ছে করোনা শু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি