1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় সাংসদের নিজস্ব অর্থায়নে অ্যাম্বুলেন্স প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

সীতাকুণ্ডে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় সাংসদের নিজস্ব অর্থায়নে অ্যাম্বুলেন্স প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৪১৬ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সাংসদ আলহাজ্ব দিদারুল আলম বলেছেন, বৈশ্বিক মহামারি করোনার এই সংকটময় মুহূর্তে যখন করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন বা সৎকারে আত্মীয়-স্বজনরাই এগিয়ে আসছে না।আমার নির্বাচনী এলাকা সীতাকুণ্ড, আকবরশাহ,পাহাড়তলি আংশিক চট্টগ্রাম-৪ আসনের জনগণের জন্য, আল-মানাহেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন করোনায় যদি কোনো লোক মৃত্যুবরন করেন এসব লাশের দাফন করতে এগিয়ে আসেন।যেখানে বাবার লাশ সন্তানেরা দাফন করতে রাজি নয় সেসব কাজ গুলো করে থাকেন এই আল-মানাহেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন,এই পর্যন্ত ফাউন্ডেশনটি ৯০টির অধিক লাশ দাফন করেছেন। এসব কাজ করার জন্য এখানে অনেক জিনিসের সাপোর্ট প্রয়োজন, সব চেয়ে বেশি প্রয়োজন লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স।আমার ব্যাক্তিগত অর্থায়নে আজ আমি একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করলাম।
সোমবার তিনি এই সংগঠনের নেতাদের কাছে অ্যাম্বুলেন্স প্রদানকালে এসব কথা বলেন তিনি।
অ্যাম্বুলেন্স গ্রহণ কালে আল-মানাহেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের নেতারা সাংসদের এ বিশাল সহযোগিতা তাঁদের কাজকে আরো বেগবান করবে জানিয়ে সাংসদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, জমির উদ্দিন, মাওলানা হাফেজ সাহাব উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, ক্বারী মবিনুল হক, মাওলানা জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী মো. শোয়েব আহম্মদ, সমাজ সেবক মো. জসিম উদ্দিন প্রমুখ।

ইতিমধ্যে সীতাকুণ্ডে সর্বমোট করোনা রোগী ৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে মৃত্যুবরণ করেন ২ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net