1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে চাঁদা না দেয়ায় খামারীর ঘর ভাঙচুর করে ছাগল চুরিসহ খামারীকে হত্যার হুমকির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সীতাকুণ্ডে চাঁদা না দেয়ায় খামারীর ঘর ভাঙচুর করে ছাগল চুরিসহ খামারীকে হত্যার হুমকির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৩০ বার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ের মুসা কলোনী সংলগ্ন আমতল এলাকায় এক খামারীর থেকে চাঁদা দাবী করে না পেয়ে তার খামার ভাঙ্গচুর করে ছাগল চুরিসহ খামারীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
ঈদের আগে থেকে স্থানীয় মহিলা মেম্বারের ছেলেসহ একদল সন্ত্রাসী বাড়কুণ্ডের চৌধুরী পাড়ার জালাল আহম্মদের ছেলে খামারি সাদ্দাম এর কাছে ১লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় খামারির ছাগল ও ঘোড়া পালনের ঘরটি ঈদের দিন দুপুরে ভাংচুর করে।
এতে খামারের কেয়ারটেকার চাঁন মিয়ার ছেলে কায়ছার(২৫) বাধা প্রদান করলে তার উপর হামলা করে গুরুতর অবস্থায় রেখে খামার থেকে ৬টি ছাগল নিয়ে চলে যায়।
এবিষয়ে সাদ্দাম জানান, অনেক কষ্টের বিনিময়ে কিস্তির টাকা দিয়ে ঘর তৈরি করে খামারে ৩০টি ছাগল ও একটি ঘোড়া নিয়ে খামার চালু করি। খামারটি চালু করার পর থেকে বাড়বকুণ্ড ইউনিয়নের ৪,৫ ও ৬নং মহিলা মেম্বার পারুল আক্তারের ছেলেসহ একদল সন্ত্রাসী বাহিনি দীর্ঘদিন যাবৎ চাঁদা দাবি ও না দিলে খামার ছেড়ে চলে যেতে বলে আসছিল।
চাঁদা না দেওয়াতে আমি ও আমার কর্মচারী উপর হত্যার উদ্দেশ্যে অস্ত্রসস্ত্রসহ কর্মচারীর ছেলেকে হামলা চালিয়ে রক্তাক্ত করে। আমার খামার ঘরটি চাইনিজ কুড়াল দিয়ে কেটে তছনছ করে খামার থেকে ৬টি বড় ছাগল নিয়ে যায় সন্ত্রসীরা।
প্রানে রক্ষা পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে এবিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ কোন মামলা নেয়নি।
বৃহস্প্রতিবার (৪এপ্রিল) আবারো চাঁদা দাবি করে চাঁদা না দিলে প্রকাশ্যে হত্যার করার হুমকি দিয়ে যায় সন্ত্রাসী বাহিনী।
এবিষয়ে মহিলা মেম্বার পারুলকে মুঠোফোনে কল দিলে তিনি জানান, চাঁদা দাবি ও ছাগল চুরির বিষয়টি সঠিক না, তবে আমার ছেলেসহ এলাকার লোকজন তার যে ঘর ভেঙ্গেছে সেটি মদ তৈরি করার ঘর। তবে ঘর ভাঙ্গার বিষয়টি বিচার করে স্থানীয় ভাবে মিমাংসা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net