https://www.dailyshamolbangla.com/
অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূল থেকে এক মৃতদেহ উদ্ধার করে মডেল থানা পুলিশ।
বুধবার ৩জুন বিকাল পাঁচটার সময় বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলো বিএম এনার্জি সংলগ্ন সাগর উপকূল থেকে একটি অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, শরীরে রেইনকোট পরিহিত ক্ষতবিক্ষত লাশটি উক্ত এলাকার সাধারণ জনগণ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগের। লাশটি ফুলে গেছে এবং পচন ধরেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।