ঢাকা   ১০:০৫:১৯ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

হুইপ ইকবালুর রহিম এমপির শাশুড়ি আয়েশা খাতুনের জানাযা ও দাফন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৩২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এর শাশুড়ী শহরের চাতড়াপাড়া (কুঠিবাড়ী) নিবাসী আয়েশা খাতুন (৭৬) এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

৪ জুন বৃহস্পতিবার দুপুর ২ টায় স্বাস্থ্য বিধি মেনে চলে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে ঈদগাহ মিনারে জানাযা সম্পন্ন করা হয়। জানাযা শেষে শহরের কসবাস্থ আলামিয়া গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। জানাযায় অংগ্রহন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুুদুল আলম, পুলিশ সুপার মোঃ আনোয়ার হেসেন বিপিএম, পিপিএম (বার), জেলা দায়রা জজ আব্দুল আজিজ ভুইয়া, দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, সাবেক হাবিপ্রবির ভিসি মোঃ রুহুল আমিন।

এছাড়াও অন্যান্যের দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেস সরকার, পরিচালক ডাঃ নির্মল চন্দ্র সেন, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল হক ছুটু, বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডাঃ বিকে বোস, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ কলেজের উপাধ্যক্ষ ডাঃ নাদির হোসেন, সহযোগি অধ্যাপক ডাঃ নুরুজ্জামান, শিশু বিশেষজ্ঞ ডাঃ মশিউর রহমান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট,দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সহ পরিবারের সদস্যবৃন্দ। উল্লেখ্য বার্ধক্য জনিত কারনে ৩ জুন বুধবার আনুমানিক ৪.৪৩ মিনিটে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়ে, নাতী-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, শহর ও কোতয়ালী আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি