1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১ হাজার ৯শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

১ হাজার ৯শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩২৮ বার

অশোক দাশ,চট্টগ্রাম:
সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, পৃথিবীব্যাপী এখন এক আতঙ্কের নাম করোনা ভাইরাস, এই ভাইরাস শুধু মানুষের জীবনই কেড়ে নিচ্ছে না, একই সঙ্গে কেড়ে নিচ্ছে জীবিকাও। ধ্বংস করে দিচ্ছে একেকটি দেশ ও অঞ্চলের অর্থনৈতিক মেরুদÐ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ভাইরাস সংক্রমনের দিক থেকে পৃথিবীর শীর্ষ ২০ দেশের একটি বাংলাদেশ। চিকিৎসা বিজ্ঞানীদের মতে সংক্রমনের এই হার দিন দিন আরো বাড়তে পারে। সামাজিক দূরত্ব মেনে চললেই এ রোগের প্রতিরোধ ব্যবস্থা হিসেবে প্রধান অনুষঙ্গ। তবুও আমাদের জীবন বাঁচাতে হবে। ত্রাণ নিয়ে সাময়িক কষ্ট লাঘব হলেও তার উপর জীবনের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নির্ভর করে না। জীবিকা ছাড়া জীবনতো চলে না। জীবনের জন্য জীবিকা যেন আত্মঘাতী না হয় সেদিকেও সচেতন হতে হবে। নিরাপদ ও নিশ্চিত জীবন জীবিকার জন্য সমন্বয়,শৃঙ্খলা ও দায়িত্বশীলতা অপরিহার্য। আজ টাইগারপাস্থ চসিক নগরভবনে পূজা উদযাপন পরিষদের ১ হাজার দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ভোগ্যপণ্য উপহার সামগ্রী বিতরণকালে মেয়র এসব কথা বলেন। এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, রাজনীতিক বেলাল আহমেদ, এড. চন্দন তালুকদার, বিপ্লব দাশ, প্রকাশ দাশ অসিত, এস এম মামুনুর রশিদ মামুন, আনিসুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
লাকি প্লাজা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন: নগরীর আগ্রাবাদস্থ লাকি প্লাজার ৪শ দোকান কর্মচারী শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়ার সময় লাকী প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী,দেলোয়ার হোসেন, লাকী প্লাজা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক জাহঙ্গীর বেগ, নিলু মিয়া, জাকির হোসেন, রাজনীতিক জাফরুল হায়দার চৌধুরী সবুজ, হাসিউদ্দীন আলম রুমি উপস্থিত ছিলেন।

বায়েজিদ বোস্তামী নির্মাণ শ্রমিক ইউনিয়ন

বায়েজিদ বোস্তামী থানাস্থ পাহাড়ীকা আবাসিক এলাকায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৫শ পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়ার সময় রাজনীতিক আবদুল নবী লেদু, বায়েজিদ থানার এস আই সুমন বড়–য়া, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আশরাফ আলী, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, কার্যকরি সভাপতি ফিরোজ আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net