1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২ দিনের রিমান্ডে ফ‌টো সাংবা‌দিক কাজল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

২ দিনের রিমান্ডে ফ‌টো সাংবা‌দিক কাজল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪১১ বার

বিশেষ প্রতিবেদকঃ অঃএসঃতাঃ ঃ হাজারীবাগ থানায় এক যুব ম‌হিলা ল‌ীগ নেত্রীর করা মামলায় নি‌খোঁজ হওয়ার পর য‌শোর সীমান্ত থে‌কে গ্রেফতার ফ‌টো সাংবা‌দিক শ‌ফিকুল ইসলাম কাজ‌লের দুই দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত।

রোববার (২৮ জুন) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট দেবদাস চন্দ্র অ‌ধিকারী রিমা‌ন্ডের এই আ‌দেশ দেন।

এর আ‌গে, তদন্ত কর্মকর্তা ডি‌বির সি‌রিয়াস ক্রাইম ইন‌ভে‌স্টিগেশন টি‌মের উপ-প‌রিদর্শক (এসআই) রা‌সেল মোল্লা সাংবা‌দিক কাজ‌লের ১০ দি‌নের রিমান্ড আ‌বেদন ক‌রেন। রিমান্ড শুনা‌নি উপ‌ল‌ক্ষে কেরানীগ‌ঞ্জের কেন্দ্রীয় কারাগার থে‌কে ভি‌ডিও কনফা‌রেন্সের মাধ‌্যমে যুক্ত করা হয় সাংবা‌দিক কাজল‌কে। একইস‌ঙ্গে রিমান্ড বা‌তিল ক‌রে জা‌মিন চান আসামি প‌ক্ষের আইনজীবী ব‌্যা‌রিস্টার জ্যো‌তির্ময় বড়ুয়া ও রিপন কুমার বড়ুয়া।

শুনা‌নি শে‌ষে বিচারক দুই দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন। সিএমএম আদাল‌তে হাজারীবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক (এসআই) আশ্রাব আলী শ্যামল বাংলাকে বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গত ১১ মার্চ রাজধানীর সাংবা‌দিক কাজ‌লের বি‌রু‌দ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হাজারীবাগ থানায় মামলাটি করেন যুব মহিলা লীগের নেত্রী ইয়াসমিন আরা ওরফে বেলী।

এর আ‌গে, গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরে বাংলা নগর থানায় কাজ‌লসহ ৩২ জ‌নের বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে প্রথম মামলা‌টি ক‌রেন মাগুরা-১ আস‌নের সরকার দলীয় সাংসদ সাইফুজ্জামান শেখর। গত ২৪ জুন ওই মামলায় তার জা‌মিন আ‌বেদন নামঞ্জুর হয়।

এরপর ১০-১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে আরও দু‌টি মামলা হয়। এর ম‌ধ্যে হাজারীবাগ থানার মামলায় এবার তা‌কে রিমা‌ন্ডে পাঠা‌নো হ‌লো।

সংসদ সদস্য শেখ‌রের মামলার পর ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নি‌খোঁজ হন। তাই ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন।

গত ১৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় তার পরিবার। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক।

ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফ‌টো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বিজিবি।

পর‌দিন (০৩ মে) অনুপ্রবেশের দায়ে বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net