ঢাকা   ০৯:৪৪:৪৬ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

৩নং ঘুমধুম ইউনিয়নের দফাদার সৈয়দ আলম টাকার লোভে মাদক ব্যবসায়িকে চেড়ে দিলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৪৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শুভ তংচংগ্যা :
৩নং ঘুমধুম ইউনিয়নের দফাদার দীর্ঘ দিন ধরে আইনের পোষাকের আড়ালে জমজমাট ইয়াবা ও চাঁদাবাজি করে কোটিপতি হয়ে এলাকাবাসীর উপর অত্যচার করে যাচ্ছে দফাদার ছৈয়দ আলম। তার নির্যাতনে অসহ্য হয়ে প্রশাসনের সাহায্য কামনা করেন ঘুমধুম ইউনিয়নের জনসাধারণ।

বাংলাদেশ ও মায়ানমার এর সীমানায় অবস্থিত ঘুমধুম তুমব্রু নামক স্থানটি তার ইয়াবার ঘাটি হিসেবে পরিচিত। ছৈয়দ আলম ঘুমধুম ইউনিয়নের দফাদার হিসেবে কর্মরত আছে দীর্ঘদিন ধরে। সে গ্রাম পুলিশের দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থেকে অবশেষে ইয়াবার মত মরণ নেশায় আসক্ত হয়ে, ইয়াবা ডন ছৈয়দ আলম নামে খ্যাতি লাভ করে ।

বরইতলী, জামির তলী, মংজয় পাড়া, বৌদ্দ ছড়া, ভালুকিয়া পাড়ার লোকেরা সংবাদ কর্মীদের জানিয়েছেন, করোনার চেয়ে ভয়ংকর রূপ ধারণ করবে এই এলাকার জন্য, যদি ছৈয়দ আলমের ইয়াবা ব্যবসা,চাঁদাবাজি,অসহায় নিরহ মানুষের উপর নির্যাতন থামাতে না পারে! তার বিরুদ্ধে কেউ মুখ খুললে, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে, প্রতিবাদী ব্যক্তিদের কে তার কাছে জিম্মি করে রাখে। এমনকি মাদকের বিরুদ্ধে সংবাদ করায় বিভিন্ন মিডিয়া কর্মীদের রাতের আঁধারে হত্যার করার হুমকিও দিয়েছে। মায়ানমারের বাহিনী (নাশাকা ) ‘র’ সাথে সম্পর্ক থাকার কারণে অতিদ্রুত মাদক ব্যবসায় কোটি পতি হয়েছে বলে জানা যায়।

তার অপকর্মের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিকদের তার কাছে জিম্মি করার উদ্যেশ্যে ৩ মার্চ২০২০ বান্দরবান কোর্টে ৩জন সাংবাদিক আবদুল হাকিম, মোঃ ইয়াকিন, মোঃ মুসলিম উদ্দিন, এর বিরুদ্ধে চাঁদাবাজি ও আইসিটি মামলা দায়ির করেছে।

তার বিরুদ্ধে নিউজ করায় অতীতেও অনেক সাংবাদিক হুমকির মুখে পড়েছে।
এবং তার অপকর্মের নিউজ সংগ্রহ করতে গিয়ে অতীতে অনেক সংবাদিক লাঞ্ছিত হয়েছে বলে জানাযায় । এবং মোবাইল ফোনে সাংবাদিকদের হুমকির অনেক তথ্য সাংবাদিকদের হাতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি